জুডাহ শত্রুদের দ্বারা অতিক্রান্ত

1. যিহোয়াকীমের রাজত্বকালে বাবিল-রাজ নবূখদ্নিত্‌সর যিহূদায় আসেন

2. প্রভু বাবিলীয, অরামীয়, মোয়াবীয়, অম্মোনীয়দের দলকে যিহোয়াকীমের বিরুদ্ধে যুদ্ধ করিযে তাঁকে ধ্বংস করতে পাঠিয়েছিলেন

3. এই ভাবেই প্রভু যিহূদাকে তাঁর চোখের সামনে থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেন

4. মনঃশি বহু নিরীহ লোককে হত্যা করে জেরুশালেম রক্তে পরিপূর্ণ করেছিলেন যা প্রভু কখনও ক্ষমা করেন নি

5. যিহোয়াকীম অন্যান্য য়ে সমস্ত কাজ করেছিলেন সে সবই ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে

6. যিহোয়াকীমের মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়

7. এদিকে বাবিল-রাজ মিশরের খাঁড়ি থেকে শুরু করে ফরাত্‌ নদী পর্য়ন্ত সমস্ত অঞ্চল দখল করায মিশর-রাজ তাঁর দেশ ছেড়ে আর বেরোনোর চেষ্টাই করেন নি

যিহোয়াচিনের রাজত্ব এবং বন্দীত্ব

8. যিহোয়াখীন 18 বছর বযসে রাজা হবার পর মাত্র তিন মাস জেরুশালেমে রাজত্ব করেছিলেন

9. যিহোয়াখীন তাঁর পিতার মতই প্রভু য়ে সমস্ত কাজ করতে বারণ করেছিলেন, সেই সব কাজ করেছিলেন

10. সেই সময়, নবূখদ্নিত্‌সরের সেনাপতিরা এসে চারপাশ থেকে জেরুশালেম ঘিরে ফেলেছিলেন

11. তারপর নবূখদ্নিত্‌সর বয়ং শহরে আসেন

12. যিহূদার রাজা যিহোয়াখীন তাঁর মা, সেনাপতিদের, নেতাদের ও আধিকারিকদের সকলকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে বাবিলরাজ তাঁকে বন্দী করেন

জেরুজালেমের বন্দীত্ব

13. নবূখদ্নিত্‌সর জেরুশালেমের প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে যান

14. নবূখদ্নিত্‌সর নেতা ও ধনীলোক সহ জেরুশালেম থেকে 10,000 ব্যক্তিকে বন্দী করে নিয়ে যান

15. রাজা যিহোয়াখীন ও তাঁর মা, স্ত্রীদের, আধিকারিক ও প্রতিপত্তিশালী ব্যক্তিদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন

16. মোট 7,000 দক্ষ সৈনিক ও 1,000 কুশলী কারিগরকে বাবিলরাজ নবূখদ্নিত্‌সর বাবিলে বন্দী করে নিয়ে যান

সিদেকিয় যিহূদায় রাজত্ব করেন

17. বাবিল-রাজ নবূখদ্নিত্‌সর, যিহোয়াখীনের কাকা মত্তনিয়ের নাম পালেট সিদিকিয় রেখে তাঁকে রাজা করেছিলেন

18. সিদিকিয় 21 বছর বযসে রাজা হয়ে 11 বছর জেরুশালেমে রাজত্ব করেন

19. যিহোয়াখীনের মতই সিদিকিয়, প্রভু যা কিছু করতে বারণ করেছিলেন সে সমস্ত কাজই করেছিলেন

20. জেরুশালেম ও যিহূদার ওপর প্রভু এত রুদ্ধ হয়েছিলেন য়ে প্রভু এই দুই দেশকে তাঁর চোখের সামনে থেকে মুছে ফেলেন

Bibles

Books

Chapters